মূল কন্টেন্টে যান

দাঁত তোলা

সম্পূর্ণ অবশ করে যন্ত্রণাহীনভাবে দাঁত তোলা এবং সঠিক পরবর্তী যত্নের নির্দেশনা।

দাঁত তোলা সবসময় শেষ বিকল্প। আমাদের প্রথম চেষ্টা থাকে ফিলিং, রুট ক্যানেল বা ক্রাউন দিয়ে দাঁতটি বাঁচিয়ে রাখা। কিন্তু কিছু ক্ষেত্রে তোলাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত।

কখন দাঁত তুলতে হয়

  • দাঁত এতটাই ক্ষয়ে গেছে যে মেরামত করা সম্ভব নয়
  • শিকড় বরাবর ফেটে গেছে
  • মাড়ির রোগে দাঁত অত্যধিক নড়ে গেছে
  • ব্রেসেসের জন্য জায়গা তৈরি করতে
  • আক্কেল দাঁত সঠিকভাবে উঠতে না পেরে সমস্যা তৈরি করলে
  • দুধ দাঁত সময়মতো না পড়ায় স্থায়ী দাঁতের পথ আটকে থাকলে

প্রক্রিয়া

প্রথমে এক্স-রে করে শিকড়ের আকৃতি দেখা হয়। এরপর লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে দাঁত ও আশপাশের মাড়ি সম্পূর্ণ অবশ করা হয় — আপনি চাপ অনুভব করবেন, কিন্তু ব্যথা নয়। দাঁতটি আলগা করে সাবধানে তুলে আনা হয়, তারপর জায়গাটি পরিষ্কার করে গজ দিয়ে চাপ দেওয়া হয়। প্রয়োজনে সেলাই দেওয়া হয়।

দাঁত তোলার পর করণীয়

প্রথম ২৪ ঘণ্টা

  • গজটি ৩০–৪৫ মিনিট শক্ত করে কামড়ে ধরুন
  • কুলি করবেন না, থুতু ফেলবেন না — রক্ত জমাট বাঁধা নষ্ট হয়ে যাবে
  • স্ট্র দিয়ে কিছু পান করবেন না, ধূমপান করবেন না
  • বাইরে থেকে গালে বরফ সেঁক দিন (১০ মিনিট করে)
  • ঠান্ডা ও নরম খাবার খান; গরম খাবার এড়িয়ে চলুন
  • মাথা কিছুটা উঁচু করে শুন

দ্বিতীয় দিন থেকে

  • কুসুম গরম পানিতে সামান্য লবণ দিয়ে দিনে ৩–৪ বার হালকা কুলি করুন
  • ক্ষতস্থান বাদ দিয়ে বাকি দাঁত স্বাভাবিকভাবে ব্রাশ করুন
  • নির্ধারিত অ্যান্টিবায়োটিক ও ব্যথানাশক সম্পূর্ণ কোর্স শেষ করুন
এই লক্ষণে দ্রুত যোগাযোগ করুন: ২৪ ঘণ্টা পরেও রক্তপাত না থামলে, ৩–৪ দিন পর ব্যথা কমার বদলে বেড়ে গেলে (ড্রাই সকেট), জ্বর এলে, বা মুখ খুলতে অসুবিধা হলে — ০১৮৮৬-৯৯৫৬৮৯।

দাঁত তোলার পর ফাঁক পূরণ

দাঁত তোলার ফাঁক দীর্ঘদিন ফেলে রাখলে পাশের দাঁত হেলে পড়ে ও হাড় ক্ষয় হয়। নিরাময়ের পর (সাধারণত ২–৩ মাস) ইমপ্লান্ট বা ব্রীজ দিয়ে ফাঁকটি পূরণ করার পরিকল্পনা করুন।

সচরাচর জিজ্ঞাসা — দাঁত তোলা

দাঁত তুলতে কি ব্যথা হয়?

অ্যানেস্থেসিয়া কাজ করার পর ব্যথা হয় না — শুধু চাপ ও টান অনুভব করবেন। ইনজেকশন দেওয়ার সময় সামান্য খোঁচা লাগে মাত্র।

দাঁত তোলার পর কতদিনে ভালো হয়?

মাড়ির উপরিভাগ ১–২ সপ্তাহে জোড়া লাগে, হাড় সম্পূর্ণ পূরণ হতে ২–৩ মাস লাগে। বেশিরভাগ রোগী ২–৩ দিনেই স্বাভাবিক কাজে ফেরেন।

দাঁত তোলার পর কখন খাওয়া যাবে?

অবশ ভাব কেটে গেলে (২–৩ ঘণ্টা পর) ঠান্ডা ও নরম খাবার খেতে পারবেন। প্রথম দিন গরম, ঝাল ও শক্ত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন।

ড্রাই সকেট কী?

ক্ষতস্থানের রক্ত জমাট সরে গেলে হাড় উন্মুক্ত হয়ে তীব্র ব্যথা হয় — একে ড্রাই সকেট বলে। সাধারণত ৩–৪ দিন পর ব্যথা বাড়লে সন্দেহ করা হয়। ধূমপান ও জোরে কুলি করা প্রধান কারণ। দ্রুত চিকিৎসা নিলে সহজেই সেরে যায়।

চিকিৎসার আগে ও পরে

আমাদের রোগীদের প্রকৃত ফলাফল

চিকিৎসার আগে — কসমেটিক ফিলিং চিকিৎসার পরে — কসমেটিক ফিলিং
কসমেটিক ফিলিং
চিকিৎসার আগে — স্কেলিং ও পলিশিং চিকিৎসার পরে — স্কেলিং ও পলিশিং
স্কেলিং ও পলিশিং

রোগীদের মতামত

অত্যন্ত যত্ন সহকারে রুট ক্যানেল করেছেন। কোনো ব্যথাই অনুভব করিনি।

Lester Beck

অত্যন্ত যত্ন সহকারে রুট ক্যানেল করেছেন। কোনো ব্যথাই অনুভব করিনি।

Lester Beck

স্কেলিং ও পলিশিং করিয়েছি, তাদের সার্ভিস এবং আধুনিক যন্ত্রপাতি দেখে মুগ্ধ। লাকসামে এমন বিশ্বমানের ডেন্টাল ক্লিনিক সত্যিই আমাদের জন্য আশীর্বাদ।

তানভীর আহমেদ

এই চিকিৎসার জন্য সিরিয়াল নিন

আপনার সুবিধামত সময়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন অথবা অনলাইনে বুক করুন।

অনলাইনে সিরিয়াল নিন
কল করুন